ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতিসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রেবাবার (২ আগস্ট) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহব্বায়ক রফিকুল হাসান রঞ্জু। পরিচিতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ, জেলা ইউনিট কমান্ডার মোঃ নুরুজ্জামান,সহকারী কমিশনার(ভূমি) আমিনুল হক তারেক, ওসি আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহŸায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য কাজী নিজাম উদ্দিন,সাবেক কমান্ডার শামসুল আলম মতি, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মানিক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক,সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক সজিবুর রহমান,রাহাত চৌধুরী,মাসুদ মোল্লা ও গোলাম কাদের সিদ্দিকী রনি প্রমুখ।শুভেচ্ছা বক্তব্য রাখেন সন্তান কমান্ডের সদস্য সচিব মামুন ব্যাপারী। সভায় বক্তারা মুক্তিযোদ্ধা ও উপজেলার সার্বিক উন্নয়নে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply