সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস

এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই কমিটি অনুমোদন দেয়া হয়। এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া স্বাক্ষরিত এক পত্রে কমিটি অনুমোদনের বিষয়টি জানা যায়।

এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক মনোনীত হয়েছেন মাহফুজুল ইসলাম কিরণ। সদস্য সচিব মনোনীত হয়েছেন মোর্শেদুর রহমান আনিস।
আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবু শামীমকে। সিনিয়র সদস্য সচিব করা হয়েছে জহুরুল ইসলামকে। এছাড়া কমিটিতে ছয়জন যুগ্ম আহ্বায়ক ও তিনজন যুগ্ম সদস্য সচিব রাখা হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে চারজনকে। কমিটিতে সাধারণ সদস্য রয়েছে ১৯ জন।

ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক মনোনীত হওয়া মাহফুজুল ইসলাম কিরণ বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার ওপর আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এনসিপিকে ভূরুঙ্গামারীতে সুশৃঙ্খল, শক্তিশালী ও জনবান্ধব একটি সংগঠনে পরিণত করার চেষ্টা করব। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সাধারণ মানুষের পাশে থেকে ভূরুঙ্গামারীর উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। সকলের দোয়া, আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com