সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার
জুলাই না থাকলে সরকার-নির্বাচন কিছুরই অস্তিত্ব থাকবে না: জামায়াত আমির

জুলাই না থাকলে সরকার-নির্বাচন কিছুরই অস্তিত্ব থাকবে না: জামায়াত আমির

অনলাইন ডেস্ক:
জুলাই অভ্যুত্থানের শহীদদের সঙ্গে কেউ বেইমানি করতে চাইলে তাদের কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রয়োজনে জীবন দেবো, কিন্তু চব্বিশকে হারিয়ে যেতে দেবো না। জুলাই যদি না থাকে তবে যমুনা, ইলেকশন, সরকার—সবকিছুরই অস্তিত্ব থাকবে না।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, চব্বিশ না হলে কিছুই নেই। কোনো অন্যায় করে কেউ পার পাবে না। আমরা ভালো কাজে সহযোগিতা করবো। মন্দ কাজের শুধু প্রতিবাদ নয়, বরং প্রতিরোধ গড়ে তুলবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। তিনি সরকারের সমালোচনা করে বলেন, ক্ষমতা নেওয়ার পর থেকেই সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করছে।

একই অনুষ্ঠানে এনসিপি নেতা সারজিস আলম অংশ নিয়ে বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত ও রক্ষা করতে হবে।
খেলাফত মজলিসের এই ইফতার মাহফিলে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com