সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় রোববার বিকালে ভূরুঙ্গামারী থানায় জিডি করা হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ।

জানাগেছে, গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর সমস্ত শ্রেণি কক্ষের দরজা তালাবদ্ধ করা হয়। সাপ্তাহিক ছুটি শেষে বোরবার সকালে বিদ্যালয় খোলার পর দেখা যায় একটি শ্রেণির কক্ষ থেকে চারটি এবং অপর দুটি শ্রেণি কক্ষ থেকে তিনটি করে ছয়টি ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিদ্যালয় বন্ধ থাকায় কে বা কারা যেন এসব মালামাল চুরি করে নিয়ে যায়। সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর সনাক্ত করা যায়নি।

খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ বলেন, বৃহস্পতিবার ছুটির সময় সবকিছু ঠিকঠাক ছিল। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। রোববার সকালে বিদ্যালয়ে এসে দেখি শ্রেণি কক্ষের দরজা খোলা। তিনটি কক্ষ থেকে দশটি ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। চুরির ঘটনাটি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। বিদ্যালয় ছুটির পর থানায় গিয়ে জিডি করা হবে।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার এছাহাক আলী বলেন, বিদ্যালয়ের মালামাল চুবির ঘটনাটি প্রধান শিক্ষক জানিয়েছেন। প্রধান শিক্ষককে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com