সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের একটি বিল থেকে প্রায় ছয় ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। জেলেদের জালে আটকে পড়া সাপটি পরে পুলিশের সহায়তায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
৩ আগস্ট রবিবার দুপুরে উপজেলার সিট পাইকেরছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি বিলে মাছ ধরার সময় জেলেদের জালে অজগরটি আটকা পড়ে। খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী থানায় নেওয়া হয়। পরে সদ্য অবসরে যাওয়া উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীর উপস্থিতিতে সেটি বনবিভাগের মফিজুল ইসলামের মাধ্যমে কুড়িগ্রাম বন বিভাগের কার্যালয়ে পাঠানো হয়। বন বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে অজগরটিকে রংপুর বিভাগীয় বন কার্যালয়ে পাঠিয়ে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, কয়েক দিন আগে দুধকুমার নদ দিয়ে উজানের বন্যার পানি নেমে এসেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসামের সীমান্তবর্তী কোনো বনাঞ্চল থেকে বন্যার স্রোতে ভেসে এসে অজগরটি পাইকেরছড়া এলাকার বিলে আটকা পড়ে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার মতো তথ্য এখনো পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী মানুষের শত্রু নয়; প্রকৃতির ভারসাম্য রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এ ধরনের প্রাণী কোথাও দেখা গেলে আতঙ্কিত হয়ে হত্যা না করে দ্রুত বন বিভাগ বা পুলিশকে জানানো উচিত।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com