মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ ও সামাজিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।
জগবন্ধু ঠাকুরবাড়ী প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায়, সভাপতি, জগবন্ধু ঠাকুরবাড়ী, দেবীগঞ্জ, পঞ্চগড়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি (পঞ্চগড়-২)। তিনি তার বক্তব্যে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি), জগবন্ধু ঠাকুরবাড়ীর সাধারণ সম্পাদক বাবু নন্দন কুমার সাহা এবং পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply