সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
জবিতে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা

জবিতে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা

সীমান্ত, জবি প্রতিনিধি:
আগামী ২০ এপ্রিল ২০২৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হবে, বিশ্ববিদ্যালয়ের ৯ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এতে অংশ গ্রহণ করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলা মাঠে উক্ত বার্ষিক প্রতিযোগিতা আরম্ভ হবে। সকাল ৮:৩০ মিনিটে ক্যাম্পাস থেকে বাস ছেড়ে যাবে মাঠের উদ্দেশ্যে। তাই সকল আগ্রহী শিক্ষার্থীদের ম্যাচ অফিশিয়ালদের কাছে রিপোর্ট করার জন্য অনুরোধ করেছে ক্রীড়া কমিটি।

বিশ্ববিদ্যালয়ের বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় থাকবে ১০ টি বিষয়ে প্রতিযোগিতা করার সুযোগ। এতে ছাত্র ও ছাত্রীরা আলাদা আলাদা ভাবে প্রতিযোগিতা করতে পারবে। মোট ১০ টি ইভেন্ট সমূহ হলো: ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা ( ছাত্র – ছাত্রী), ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা ( ছাত্র -ছাত্রী), ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতা ( ছাত্র -ছাত্রী), ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতা (ছাত্র), রিলে রেস (ছাত্র -ছাত্রী), ত্রিপল জাম্প ( ছাত্র -ছাত্রী), হাই জাম্প ( ছাত্র – ছাত্রী),লং জাম্প ( ছাত্র -ছাত্রী), চাকতি নিক্ষেপ (ছাত্র – ছাত্রী), গোলক নিক্ষেপ ( ছাত্র – ছাত্রী)

মোট ১০ টি খেলার ৯ টিতে শুধু ছাত্রী শিক্ষার্থীরা অংশ গ্রহণের সুযোগ পাবে। শুধু ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতা ছাত্রদের জন্য রাখা হয়েছে। উক্ত ৯ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় শরীরচর্চা
শিক্ষা কেন্দ্র (জবি) সহযোগিতা করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com