সংবাদ শিরোনাম:
দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা, ২টি ড্রেজার জব্দ বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদলে চীন যাচ্ছেন জাবি ছাত্রদলের বৈশাখী টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ ববিতে শিবিরের ভ্রাতৃত্বের দস্তরখান, ছাত্রদলের সম্প্রীতির নৈশভোজের আয়োজন : নারী এবং অমুসলিমদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে অসহায় মানুষের পাশে ৫৯ বিজিবি: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভাযয় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত ববিতে শিক্ষার্থীদের তোপের মুখে বন্ধ হলো নিম্নমানের পাথর দিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ
বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদলে চীন যাচ্ছেন জাবি ছাত্রদলের বৈশাখী

বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদলে চীন যাচ্ছেন জাবি ছাত্রদলের বৈশাখী

জাবি প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২০ সদস্যের তরুণ প্রতিনিধিদলের সদস্য হিসেবে ১০ দিনের সফরে চীন যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেত্রী তানজিলা হোসেন বৈশাখী।

চীন সরকারের আমন্ত্রণে আগামী ৪ থেকে ১৪ জুন এ সফর অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদলে যুব, নারী ও ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তানজিলা হোসেন বৈশাখী বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি জাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ছিলেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জুলাই-২৪ জাগরণী হল ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠির মাধ্যমে এ আমন্ত্রণ জানান। সম্প্রতি চীনা দূতাবাস থেকে প্রকাশিত এক তালিকা থেকে বিষয়টি জানা গেছে।

সফরকালে প্রতিনিধিদলটি চীনের চংকিং ও সাংহাই শহর পরিদর্শন করবে। সেখানে তারা উন্নয়ন কার্যক্রম, গ্রামীণ পুনরুজ্জীবন, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন নীতিনির্ধারণী কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ পাবেন। পাশাপাশি চীনের স্থানীয় নেতা, গবেষক ও থিংক ট্যাংক বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফর প্রসঙ্গে বৈশাখী বলেন, “আমার সংগঠন আমাকে এ জায়গার জন্য যোগ্য মনে করেছে, এটি আমার জন্য বড় প্রাপ্তি। ছাত্রদলের একজন সদস্য হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া গর্বের।”

তিনি আরও বলেন, “আমার অনেক সহযোদ্ধাও এ ধরনের সুযোগের জন্য সমানভাবে যোগ্য। সীমিত প্রতিনিধিত্বের কারণে সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। ভবিষ্যতে তারা আরও বড় সুযোগ পাবেন বলে আশা করি।”

জানা গেছে, সফরের বিমান ভাড়া, আবাসন ও স্থানীয় যাতায়াতসহ সব ব্যয় বহন করবে চীন সরকার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com