সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও বাল্যবিবাহ বিরোধী রেলি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
বলদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাদরাসা সুপার আব্দুল আউয়াল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারেক,সভাপতি রফিকুল ইসলাম, বলদিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান,বলদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর বেগম, ওসি অর্পণ কুমার দাস প্রমূখ।

মানব বন্ধনে সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতা কর্মী, যুব সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক ও স্থানীয় ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশ গ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সংবলিত প্লেকার্ড ও ব্যানার দেখা যায়। সমাবেশে বক্তারা বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। বলদিয়া ইউনিয়নকে মাদক ও বাল্যবিবাহ মুক্ত করতে পুলিশ প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, সীমান্ত ঘেঁষা এই ইউনিয়নে মাদকের সরবরাহ আশঙ্কাজনকভাবে বেড়েছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা মাদক সিন্ডিকেটের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com