সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
ভূরুঙ্গামারীর এক হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীর এক হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে উপজেলার ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী হোটেল পরিচালনার লাইসেন্স না থাকা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিবেশন যোগ্য খাবারে মাছির উপস্থিতি থাকায় ভোক্তা অধিকার আইনে বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক বলেন, হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি করায় হোটেল ম্যানেজার হাসান আলীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনকল্যাণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com