সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি-কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে প্রচারিত কথিত ভুয়া ও আপত্তিকর ভিডিওর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১১টা ৩০ মিনিটে দেবীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও প্রচার করা হয়েছে। তারা এ ধরনের অপপ্রচারকে ন্যক্কারজনক, অনৈতিক এবং গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, মতভিন্নতা থাকতে পারে, কিন্তু মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোনো ব্যক্তির সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক মো. তোবারক হ্যাপি, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম (লিটন) এবং সাংগঠনিক সম্পাদক সাদেকুজ্জামান হীরা।

এছাড়াও সংবাদ সম্মেলনে দেবীগঞ্জ উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে নেতৃবৃন্দ এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য বা ভিডিও প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com