সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ বস্তা ইউরিয়া ও ১১ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।
অভিযানে মোঃ বেলাল মিয়ার কাছ থেকে ২৭ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি এবং মানিক মিয়ার কাছ থেকে ৪ বস্তা ইউরিয়া ও ৩ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। অভিযানের সময় স্থানীয় লোকজন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার ও ভূরুঙ্গামারী থানার টহল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে লাইসেন্সবিহীনভাবে অবৈধ সার মজুদের দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী মো. বেলাল মিয়া ও মানিক মিয়াকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক। উপস্থিত স্থানীয়রা বলেন, সার সংকট ও কৃত্রিম সংকট তৈরির সুযোগ নিয়ে কেউ কেউ অবৈধভাবে সার মজুদ করছেন। তাঁদের দাবি, শুধু অর্থদণ্ডের পরিবর্তে আইন অনুযায়ী জেল ও জরিমানার মতো কঠোর শাস্তি নিশ্চিত করা হলে অবৈধভাবে সার মজুদের প্রবণতা কমবে এবং প্রকৃত কৃষকেরা সহজে সার পাবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com