সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার

পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার

আমতলী, (বরগুনা) প্রতিনিধ: বরগুনার আমতলীতে কর্পোরেট দাতা সংস্থা পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বার্ষিক উপহার হিসেবে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার বিতরণ করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আমতলী এডিপি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর যৌথ উদ্যোগে সকাল ১০টায় আমতলীর সোনালী কমিউনিটি সেন্টারে এ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকারের সঞ্চালনায় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমতলী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, সাংবাদিক নাসরিন সিপু এবং আমতলী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবদুর রহমান সালেহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও মনন বিকাশে আমাদের সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।” পাশাপাশি তিনি অভিভাবকদের শিশুদের ‘গুড টাচ’ ও ‘ব্যাড টাচ’ বিষয়ে সচেতন করার প্রতি জোর তাগিদ দেন এবং যে বিষয়গুলোতে শিশুরা স্বাচ্ছন্দ্যবোধ করে না, তা থেকে তাদের বিরত রাখার অনুরোধ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না বলেন, “আমরা শিশুদের মুখে হাসি ফোটাতে চাই। শিশুদের অকৃত্রিম হাসিমাখা মুখ আমাদের অনুপ্রাণিত করে। আমাদের লক্ষ্য শিশুরা যেন আনন্দের সাথে পড়ালেখা করতে পারে। আগামী দিনগুলোতে তাদের জন্য একটি সুন্দর ও আনন্দময় পৃথিবী গড়ে তোলা আমাদের সবার যৌথ দায়িত্ব।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এপির চাইল্ড প্রোটেকশন ও এপি স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার অতি দাস ও প্রতিভা মন্ডল, এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যাকলিন টুম্পা মন্ডল, খোকন দাস, রাধা রানী ও তানিয়া আক্তারসহ উভয় সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা শেষে নিবন্ধিত শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিশুরা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে ৭৪১ শিশুর হাতে উপহারের বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার তুলে দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com