সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মর্জিনা গ্রেফতার ভূরুঙ্গামারীতে গাঁজা চাষ,পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক ১ ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ ভূরুঙ্গমারীতে সুপারি বাগানে গাঁজা চাষ, অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পঞ্চগড়ের দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ২০২৬ পালিত নেদারল্যান্ডসে ‘ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে খুবি দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নির্মাণ কাজের ধীরগতি কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত
শিক্ষাবিদ ও সাংবাদিক ইমদাদুল হকের সাহিত্যকর্ম নিয়ে খুবিতে সেমিনার

শিক্ষাবিদ ও সাংবাদিক ইমদাদুল হকের সাহিত্যকর্ম নিয়ে খুবিতে সেমিনার

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষাবিদ ও সাংবাদিক “কাজী ইমদাদুল হকের সাহিত্য কর্ম: দিক ও দর্শন” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিন ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে এ সেমিনারটি আয়োজন করে।

শনিবার (২৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর একাডেমিক ভবনে এ সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে বক্তারা প্রখ্যাত সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জীবনী এবং তাঁর সাহিত্যকর্ম সম্পর্কে নানা দিক তুলে ধরেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুনর রশীদ খাঁন।

তিনি বলেন, ”কাজী ইমদাদুল হক খুলনার পাইকগাছার সন্তান। তাঁর বিষয়ে এ ধরনের আয়োজন খুবই প্রশংসাযোগ্য। প্রাবন্ধিকদের প্রবন্ধের সূত্র ধরে তৎকালীন বাঙালি মুসলমানের কুসংস্কার, শিক্ষাহীনতা ও পশ্চাৎপদতার বিষয়গুলোকে তার আলোচনাতে নিয়ে আসেন। সেমিনারের মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন তিনি।”

সেমিনারে বিশেষ বক্তব্য রাখেন বাংলা একাডেমির গ্রন্থগারিক ও সহকারী সম্পাদক আসাদ আহমেদ। তিনি বলেন,”বাংলা একাডেমি বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় গুণী ব্যক্তিদের জীবন, সাহিত্য ও চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সেমিনারের আয়োজন করছে। আরও বলেন, কাজী ইমদাদুল হকের সাহিত্য ও তাঁর অবদান এ সেমিনারের অন্যতম আলোচ্য বিষয় ছিলো যার মাধ্যমে জ্ঞানচর্চা, গবেষণা এবং সাহিত্য-সংস্কৃতির প্রসার ঘটানোই মূল লক্ষ্য।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. আসমা ইয়াসমিন রুনা, সহকারী অধ্যাপক অন্তরা বিশ্বাস । প্রবন্ধ উপস্থাপনকালে সহকারী অধ্যাপক অন্তরা বিশ্বাস বলেন, ”কাজী ইমদাদুল হকের সাহিত্য ঔপনিবেশিক বাংলার মুসলিম সমাজের জীবন, শিক্ষা ও আত্মপরিচয়ের সংকটকে গভীরভাবে তুলে ধরে। তাঁর রচনা সাহিত্যকে সামাজিক পরিবর্তন, সংস্কৃতি নির্মাণ এবং ক্ষমতার কাঠামো বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করে।”

অপর প্রাবন্ধিক সহযোগী অধ্যাপক ড. আসমা ইয়াসমিন রুনা তার প্রবন্ধে আব্দুল্লাহ উপন্যাস আলোকে কাজী ইমদাদুল হক তৎকালীন মুসলিম সমাজের কুসংস্কার, শিক্ষার অভাব ও সামাজিক বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরেন। একই সঙ্গে তিনি শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতার মাধ্যমে সমাজ পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী। সহকারী অধ্যাপক শাকিলা আলমের সঞ্চালনায় কাজী ইমদাদুল হকের সাহিত্য কর্মের উপর আলোচনা করেন বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. শেখ রজিকুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. ইমরান কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. দুলাল হোসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com