সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মর্জিনা গ্রেফতার ভূরুঙ্গামারীতে গাঁজা চাষ,পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক ১ ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ ভূরুঙ্গমারীতে সুপারি বাগানে গাঁজা চাষ, অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পঞ্চগড়ের দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ২০২৬ পালিত নেদারল্যান্ডসে ‘ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে খুবি দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নির্মাণ কাজের ধীরগতি কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত
ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ৫ এপ্রিল আমিনুল ইসলাম নামের এক ভুক্তভোগী আন্ধারীঝাড় ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আন্ধারীঝাড় ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার নামজারি/খারিজ সংক্রান্ত বিষয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। একটি নামজারির আবেদন করার পর তাকে ঘুষ প্রদান না করায় তিনি আবেদনটি নামঞ্জুর করেন। নামজারির বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ২০ হাজার টাকা দাবি করে বলেন টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র দিলে আবেদন পার করে দেয়া হবে। পরে প্রয়োজনীয় কাগজপত্র/দলিলসহ ৫ হাজার টাকা দিয়ে বাকি টাকা পরে দেয়ার আশ্বাস দিলে তিনি নিজে আবেদন করে নামজারি মঞ্জুর করে দেন। কিন্তু একটি মূল দলিল রেখে দেন। ইতিপূর্বে অভিযোকারীর মায়ের একটি জমির নামজারি করতে তিনি ৬ হাজার টাকা নেন। দীর্ঘদিন ঘোরানোর পর কাজটি সম্পন্ন করেন। এছাড়া উক্ত জমির খাজনা ২০২১ সাল পর্যন্ত পরিশোধিত থাকা সত্ত্বেও তিনি ৩৫ বছরের বকেয়া দেখিয়ে দাখিলা প্রদান করেন।
ভূমি উপ-সহকারী কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার বলেন, অভিযোগ কারি আমার জামাই, আমি তার কাছে টাকা চাইতে পারি। জমির খাজনা ২০২১ সাল পর্যন্ত পরিশোধিত থাকা সত্ত্বেও আপনি ৩৫ বছরের বকেয়া দেখিয়ে দাখিলা কিভাবে আদায় করলেন এমন প্রশ্নের সদউত্তর দিতে পারেনেনি রোকনুজ্জামান তালুকদার।

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিস সাহাদাৎ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগটি দেখে আপনাকে জানাবো।

অভিযোগে উল্লেখ্য করা হয় ওই কর্মকর্তার সাথে হওয়া কথোপকথনের কলরেকর্ডসহ প্রয়োজনীয় প্রমাণাদি অভিযোগকারীর নিকট সংরক্ষিত আছে।
সরেজমিনে গিয়ে একাধিক ভূক্তভোগীর সঙ্গে কথাবলে জানাযায়, ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার বিভিন্ন সময় হয়রানি সহ খারাপ আচরণ করে থাকেন।
ভূমি সেবা গ্রহণে হয়রানির শিকার ভুক্তভোগীদের দাবি সুষ্ঠু তদন্ত পূর্বক দূর্নীতিপরায়ন কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অনিয়ম বন্ধ করা হোক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com