সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মর্জিনা গ্রেফতার ভূরুঙ্গামারীতে গাঁজা চাষ,পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক ১ ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ ভূরুঙ্গমারীতে সুপারি বাগানে গাঁজা চাষ, অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পঞ্চগড়ের দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ২০২৬ পালিত নেদারল্যান্ডসে ‘ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে খুবি দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নির্মাণ কাজের ধীরগতি কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উপলক্ষে সাইকেল র‍্যালী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি ও মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি যৌথ ভাবে এই কর্মসূচীর আয়োজন করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশ গ্রহণ করে।

শুক্রবার সকালে উপজেলার মাকসুদা আজিজ লাইব্রেরী থেকে সাইকেল র‍্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় মাকসুদা আজিজ লাইব্রেরীতে এসে শেষ হয়। পরে লাইব্রেরীর কনফারেন্স রুমে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সমসাময়িক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতার ক-গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং খ-গ্রুপে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

কুইজ প্রতিযোগিতার ক-গ্রুপে প্রথম স্থান অর্জন করে ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার তাহসিন লুবাবা, দ্বিতীয় স্থান অর্জন করে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ শাহাদ মিনান এবং তৃতীয় স্থান অর্জন করে ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সুমাইয়া জান্নাত অনা। অপরদিকে খ-গ্রুপে প্রথম স্থান অর্জন করে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তানজিদ হাসান নিরব, দ্বিতীয় স্থান অর্জন করে পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নাহিদ হাসান এবং তৃতীয় স্থান অর্জন করে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার সাব্বির আহমেদ ধ্রুব। বিজয়ীদের বই, ঘড়ি ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।

মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আখতার, কাডা সভাপতি লিয়াকত আলী, মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরন ও কো-অর্ডিনেটর মুরাদ, প্রিন্স, লিমন, সাজ্জাদ, বেলাল ও মিন্টু সহ অন্যান্য ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com