সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার
৬ দিন পর দেশে ফিরল দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত রাণীশংকৈলের সোহানের নিথর দেহ

৬ দিন পর দেশে ফিরল দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত রাণীশংকৈলের সোহানের নিথর দেহ

সুজন আলী, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি :

বিদেশের মাটিতে আরও একটি তাজা প্রাণ ঝরে গেল। দারিদ্র্য বিমোচনের স্বপ্ন নিয়ে সুদূর প্রবাসে পাড়ি জমানো ২১ বছর বয়সী তরুণ সোহানের নিথর দেহ ফিরলো দেশে।
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ছয় দিন পর আজ মঙ্গলবার বিকালে সোহানের লাশ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর চিকনমাটি নিজ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের মাতম শুরু হয়।
নিহত সোহান উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকন মাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে। পরিবারের সচ্ছলতা ফেরাতে ধারদেনা করে তাকে বিদেশে পাঠিয়েছিলেন বাবা। কিন্তু সেই স্বপ্ন এখন এক বুক হাহাকারে পরিণত হয়েছে।
যেভাবে ঘটল সেই নৃশংস হত্যাকাণ্ড
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জোহানেসবার্গের অদূরে কতলেহং এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোহান সেখানে স্থানীয় একটি বাংলাদেশি মালিকানাধীন দোকানে কর্মরত ছিলেন।
ঘটনার দিন সন্ধ্যায় নামাজের পর এলাকায় হঠাৎ লোডশেডিং হলে অন্ধকারে ছেয়ে যায় চারপাশ। এ সময় দোকানের মালিক একটি মোমবাতি আনতে পেছনের দিকে গেলে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত দোকানে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা সোহানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণ।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই দোকানের বাংলাদেশি মালিকের সঙ্গে পাশের একটি দোকানের সোমালি নাগরিকের দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই শত্রুতার জের ধরেই ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

শুক্রবার সকালে সোহানের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। একমাত্র ছেলেকে হারিয়ে মা এখন বাকরুদ্ধ। স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে চিকন মাটি গ্রামের আকাশ-বাতাস। ৬ দিন পর লাশ হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
“ছেলের লাশ দেখতে হবে ভাবিনি। ধারদেনা করে তাকে পাঠিয়েছিলাম ভাগ্য বদলাতে, এখন সব শেষ হয়ে গেল।” নিহত সোহানের বাবা দুলাল মিয়া।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই দিনই জানাজা শেষে সোহানের দাফন সম্পন্ন হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com