সংবাদ শিরোনাম:
সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক-২ ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিথ্যা পরিচয়ে ক্যাম্পাসে অবৈধ অটোরিকশা প্রবেশ, জাবি শিক্ষার্থীসহ তিনজন আহত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবীতে আমতলীতে গণ অনশণ ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন ভূরুঙ্গামারীর শালজোড়ে সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ দেবীগঞ্জ-ডোমারে চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি জবিতে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন
আমতলীতে বাংলা নববর্ষ উদযাপন

আমতলীতে বাংলা নববর্ষ উদযাপন

আমতলী (বরগুনা) প্রতিনিধি ; বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয় । সকাল ৮ টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে আমতলী শিল্পকলা একাডেমির পরিবেশনায় জাতীয় সংগীত ও এসা হে বৈশাখ গানের মধ্যে দিয়ে প্রভাতি অনুষ্ঠান শুরু হয় । সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে আমতলী পৌরসভায় শেষ হয় । শোভা যাত্রায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরি , আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড: মো: জামাল হোসেন , আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহম্মেদ ফকির , সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দল আজিজ , পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল আহম্মেদ খান , এনসিপির আহবায়ক মো: বায়জিদ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন । শোভাযাত্রা শেষে সকাল ৯.৩০ মিনিটে পৌরভবনে পান্তার আয়োজন করা হয় । এ ছাড়া বেসরকারি সংস্থা এন,এস,এস, বৈশাখী শোভাযাত্রা ও এন,এস,এস ট্রেনিং সেন্টারে পান্তা ইলিশের আয়োজন করে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com