সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না : আলহাজ্ব মনজুর এলাহী এমপি

নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না : আলহাজ্ব মনজুর এলাহী এমপি

মোঃ কামাল হোসেন প্রধান নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর জনকল্যাণ সমিতি এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মনজুর এলাহী এমপিকে,নরসিংদী – তিন শিবপুর থেকে জাতীয় সংসদ সদস্য বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় শিবপুর জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আলহাজ্ব মনজুর এলাহী এমপিকে উষ্ণ সংবর্ধনা দেয়া অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত,দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৩ মার্চ ২০২৬ ইং শনিবার নরসিংদীর জেলা আইনজীবী সমিতির ভবনে শিবপুর জনকল্যাণ সমিতির এর সভাপতি এডঃ আব্দুল হান্নান ভূঁইয়ার সভাপতিত্বে শিবপুর জনকলার সমিতির পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানে,কোরআন তেলাওয়াত আলোচনা, দোয়া মাহফিল ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আলহাজ্ব মোহাম্মদ আলী সাবেক অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ ও সদস্য শিবপুর জনকল্যাণ সমিতি। এছাড়াও উপস্থিত ছিলেন ,শিবপুর জনকল্যাণ সমিতির সদস্য ,মোয়াজ্জেম হোসেন খান,মোঃ ফজলুল হক লিটন,ডঃ মোস্তফা তপন,এইচ এম কামরুল ভুঁইয়া,ইউনিয়ন পরিষদ এর সচিব লোকমান হোসেন,নায়েব আলীম উদ্দিন, আহমুদুল কবির ভূঁইয়া, শেরপুর গ্রামের সমাজ সেবক মোঃ মাইনুল ইসলাম, ভরতের কান্দি শেরপুর যৌথ কবরস্থান এর সভাপতি মোঃ মান্নান সরকার,সিফাত হোসেন সাগর প্রধান ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ এর সভাপতি সহ সর্বদলীয় প্রায় এক হাজার, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নরসিংদী -তিন শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী বলেন,আমি বর্তমান শিবপুরের সকলের এমপি,শিবপুর বাসিন্দা সকলেই আমার লোক তাদের জানমাল জীবনযাত্রা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি শিবপুর থেকে মাদক খোর ও ব্যবসায়ী এবং চাঁদাবাজ নির্মূল করিব যেকোনো অপরাধীদের সাথে আমার কোন আপোষ নেই। শিবপুরে উন্নয়নের জন্য আমি সর্বপ্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছি,শিবপুরে যে কোন স্থানে একটি মেডিকেল কলেজ করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ,আপনাদের দোয়া ও সর্বাঙ্গীন সহযোগিতায় শিবপুরে যে কোন স্থানে একটি মেডিকেল কলেজ অবশ্যই করিতে চেষ্টা করিব ইনশাল্লাহ। চাঁদাবাজ এবং মাদক কারবারিদের সাথে আমার কোন আপোষ নেই, আমি যে কোন ভাবে এ অভিশাপ থেকে শিবপুরবাসীকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। শিবপুরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমি চেষ্টা করিব পর্যায়ক্রমে সকল কাজ সম্পূর্ণ করার জন্য। দোয়া পরিচালনা করেন কাজী আলতাফ হোসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com