সংবাদ শিরোনাম:
সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক-২ ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিথ্যা পরিচয়ে ক্যাম্পাসে অবৈধ অটোরিকশা প্রবেশ, জাবি শিক্ষার্থীসহ তিনজন আহত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবীতে আমতলীতে গণ অনশণ ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন ভূরুঙ্গামারীর শালজোড়ে সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ দেবীগঞ্জ-ডোমারে চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি জবিতে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন
বারহাট্টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বারহাট্টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ওমর ফারুক আহম্মদ, বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন, মোনাজাত/ প্রার্থনা, প্রীতি ফুলবল ম্যাচ ও উন্নত খাবার পরিবেশন। বৃহস্পতিবার বারহাট্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বারহাট্টা সি.কে.পি.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনিয়া জামানের সভাপতিত্ব ও প্রাণিসম্পদ অফিসার মুমিনুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়দুল্লাহ খান, সিনিয়র মৎস্য অফিসার কামরুল হাসান, কৃষি অফিসার শারমিন সুলতানা, বারহাট্টা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ¦ আশিক আহমেদ কমল, সিনিয়র সভাপতি মোঃ আক্কাছ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, সাবেক বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি মোঃ শামছ উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক,কাজী মো: আব্দুল বাতেন উপজেলা প্রকৌশলী,এ. এস. এম. গোলাম হোসাইন সমাজসেবা অফিসার বারহাট্টা,ডা. মো: মমিনুর রহমান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,মো: গোলাম আজম ডিজিএম, বারহাট্টা জোনাল অফিস, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সরকারি—বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক—শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com