সংবাদ শিরোনাম:
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার পণ্য ধ্বংস তিলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরিফুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক গণসংযোগ ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার
বারহাট্টায় ইয়াবা সহ ২ জন গ্রেফতার

বারহাট্টায় ইয়াবা সহ ২ জন গ্রেফতার

ওমর ফারুক আহম্মদ, বারহাট্টা(নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান।

রোববার (৫ এপ্রিল) রাতে থানা পুলিশের নিয়মিত অভিযানে উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা- হলো আলোকদিয়া গ্রামের রহমান রহিস মিয়ার ছেলে শহিদ মিয়া (৪৪) ও রাজন (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলোকদিয়া গ্রামে নিয়মিত মাদক অভিযানের অংশ হিসেবে অভিযানে চালালে আসামি শহীদ মিয়ার কাছে ২৩ পিস ও আসামি রাজনের কাছে ১০ পিস ইয়াবা সহ তাদের আটক করা হয়।

এ ঘটনায় বারহাট্টা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com