সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়: রাণীশংকৈলে ব্যবসায়ীর জেল-জরিমানা

অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়: রাণীশংকৈলে ব্যবসায়ীর জেল-জরিমানা

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অতিরিক্ত দামে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়ের দায়ে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় সংশ্লিষ্ট গাড়িচালককেও জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার মীরডাঙ্গী এলাকায় স্থানীয়দের ধাওয়ার মুখে দিনাজপুর থেকে আসা প্রায় ২ হাজার ৫০০ লিটার জ্বালানি তেলবোঝাই একটি লরি নেকমরদ এলাকায় আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরিটি জব্দ করে এবং ব্যবসায়ী ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। পরে দুপুরে নেকমরদ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভরনিয়া হাট এলাকার ব্যবসায়ী আসাদুজ্জামানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তেল পরিবহনকারী গাড়ির চালক দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মো. রন্জুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) রহমতুল্লাহ রনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেলসহ দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০(১) ধারায় এ দণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত জ্বালানি তেল স্থানীয় একটি ফিলিং স্টেশনে বিক্রি করা হয়েছে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com