সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি
খুবিতে ‘নৈয়ায়িক সন্ধ্যা’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত

খুবিতে ‘নৈয়ায়িক সন্ধ্যা’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিতর্ক সংগঠন নৈয়ায়িক এর আয়োজনে “নৈয়ায়িক সন্ধ্যা” নামক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি রম্য বিতর্ক, শিক্ষক-ছাত্র বিতর্ক, আঞ্চলিক বিতর্ক এই তিনটি পর্বে অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৬ এপ্রিল (সোমবার) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।

এসময় তিনি বলেন, আজকের এ অনুষ্ঠানের আয়োজক ও উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ছোট থেকেই বির্তক পছন্দ করি। বির্তককে আমাদের বাঁচিয়ে রাখতে হবে তাহলে আমাদের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আমাদের সকল শিক্ষক এধরণের অনুষ্ঠান আয়োজনে সর্বদা সাহায্য করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

অনুষ্ঠানের প্রথম অংশে রম্য বিতর্কে “প্রেম করা মানে নিজের পায়ে কুঁড়াল মারা” শীর্ষক বিষয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক করেন ইংরেজি ডিসিপ্লিনের তন্নি, ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের রোশনি, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মারুফ, প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের রাজিয়া, এইচআরএম ডিসিপ্লিনের মোমিন এবং এডুকেশন ডিসিপ্লিনের অর্ক।

এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় অংশে শিক্ষক-ছাত্র বির্তকে “সিজিপিএ একটি জাদুর সংখ্যা” বিষয়ে পক্ষে বির্তক করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রভাষক মো. মতিউর রহমান। ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক আফসানা কবির প্রীতি। ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকি।

এছাড়াও শিক্ষক-ছাত্র বির্তকে “সিজিপিএ একটি জাদুর সংখ্যা” বিষয়ে বিপক্ষে বিতর্ক করেন ইকোনমিকস ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাইসুল ইসলাম। ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের মো. নূর আলম। রসায়ন ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাসান অভি।

তাছাড়াও অনুষ্ঠানের শেষ পর্বে আঞ্চলিক বিতর্ক চট্টগ্রাম জেলার পক্ষে বিতর্ক করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের ইরফান, বরিশাল জেলার পক্ষে প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের জেবা, ফরিদপুর জেলা আফ্রিদা জেবা, ঢাকা জেলার পক্ষে এডুকেশন ডিসিপ্লিনের সুপ্রিয়, নোয়াখালী জেলার পক্ষে স্কাল্পচার ডিসিপ্লিনের সুপ্রিয়া, নেত্রকোনা জেলার পক্ষে আইন ডিসিপ্লিনের মাহফুজ।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. তুহিন রায় এবং ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. জোবায়ের হোসাইন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com