সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
ফেসবুক পোস্টের জেরে ভোলায় গৃহবধূ গ্রেফতার, জাবি ছাত্রশক্তির নিন্দা

ফেসবুক পোস্টের জেরে ভোলায় গৃহবধূ গ্রেফতার, জাবি ছাত্রশক্তির নিন্দা

আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধিঃ

ভোলায় ‘বিবি সাওদা ইসলাম’-কে গ্রেফতারের মাধ্যমে বাকস্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অমানবিক হয়রানির প্রতিবাদ জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ এপ্রিল ভোলায় ‘বিবি সাওদা ইসলাম’ নামক এক গৃহবধূকে রাষ্ট্র ও সরকারবিরোধী ফেসবুক পোস্টের অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা বাকস্বাধীনতা হরণ ও অমানবিক হয়রানি। এ ঘটনায় সংগঠনটি তীব্র নিন্দা প্রকাশ করেছে।

সংগঠনটি জানায়, সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। জ্বালানি সংকট বা রাষ্ট্রীয় যেকোনো অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করা নাগরিকের অধিকার এবং এটি কোনো অপরাধ হতে পারে না। নাগরিকের সমালোচনাকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে গ্রেফতার করা,বিশেষ করে একটি অসহায় প্রতিবন্ধী শিশুকে মা-হারা করে রাখা চরম অমানবিক ও গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।

অবিলম্বে বিবি সওদা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করে
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রীয় যন্ত্রের অবৈধ ব্যবহার করে নাগরিকের মৌলিক অধিকার, বিশেষ করে বাকস্বাধীনতা ও সরকারের গঠনমূলক সমালোচনার অধিকার সংকুচিত করা হচ্ছে।

জাতীয় ছাত্রশক্তি মনে করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাবের ব্যবহার এবং ভিন্নমত দমনের এই প্রক্রিয়া জুলাই বিপ্লবের চেতনা ও প্রত্যাশার পরিপন্থী।সরকারকে জবাবদিহিতার আওতায় আনাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য অংশ। ভিন্নমত দমন ও ক্ষমতার অপপ্রয়োগের মাধ্যমে সেই জবাবদিহিতার পরিবেশ নষ্ট করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি নাগরিকের কণ্ঠরোধ করতে আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করাসহ, ভিন্নমত পোষণ করলেই গ্রেফতারের সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com