সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঠিকাদার মোঃ সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঠিকাদার মোঃ সেলিম রেজা

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল সহ বেশ কয়েকটি মিডিয়ায় প্রকাশিত ‘কার্পেটিংয়ের বদলে মাটি দিয়ে সড়ক ঢাকল ঠিকাদার, উঠে যাচ্ছে হাতের টানেই শিরোনামসহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদে উল্লেখ করা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জে একটি সড়ক পূণঃনির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫দশমিক ৩কিলোমিটার দীর্ঘ সড়কটির বিভিন্ন অংশে কার্পেটিং না করে মাটি দিয়ে ঢেকে দেওয়ার প্রমান মিলেছে। কিন্তু সংবাদটিতে মনগড়া ও কাল্পনিক অভিযোগ করায় আমি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই প্রসঙ্গে আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে, উল্লেখিত কাজের মান সঠিক রয়েছে। কিন্তু কতিপয় ব্যক্তি নিজস্বার্থ হাসিলের জন্য আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষে মিথ্যা অভিযোগ করে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রকৃতপক্ষে কাজের চুক্তিমূল্য ২ কোটি ৮৯লাখ ৪৭হাজার টাকা হলেও ইউনিব্লকের কাজ প্রায় ২কোটি ২৭ টাকা এবং কার্পেটিং কাজ প্রায় ৬২লাখ ৪৭হাজার টাকার। কিন্তু কাজের মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে কাজের মান নিয়ে অভিযোগ তোলা হয়েছে। এছাড়াও উল্লেখ করতে চাই যে, কাজের এলাকা রেল লাইনের ধারে কার্পেটিংয়ে ২.৫মিটার প্রশস্ত ধরা থাকলেও অনেক স্থানে বেড বেড়ে যাওয়ায় বেশি প্রশস্ত করা হয়েছে এবং মাটি দিয়ে ড্রেসিং করলে বিষয়টি ভুলভাবে মাটি দিয়ে কার্পেটিং করা হয়েছে মর্মে প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে। তাই আমি মনে করি প্রবিবেদনটি করার আগে প্রকৃত তথ্য উপাত্ত না নিয়ে মনগড়া ও কাল্পনিক তথ্য উপস্থাপন করা হয়েছে যা দুঃখজনক। ফলে আমি বলতে চাই, ওই কাজের মান সঠিক ও সিডিউল মোতাবেক করা হয়েছে। কারণ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মহোদয় কাজ পরিদর্শণ করে যে দিক নির্দেশনা দিয়েছেন সে মোতাবেকই কাজ করা হয়েছে। সুতরাং নিম্নমানের কাজের কোন প্রশ্নই আসে না। তাই আমি উল্লেখ্য প্রকাশিত সংবাদের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মো. সেলিম রেজা ঠিকাদার, চাঁপাইনবাবগঞ্জ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com