সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা কর্মশালা

ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা কর্মশালা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জৈব বালাইনাশক ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিস সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক রংপুর রিজিওনের আঞ্চলিক ব্যবস্থাপক (সেলস) মো. রশীদুল ইসলাম কর্মশালায় উন্নত জাতের বিভিন্ন ফসল চাষের পদ্ধতি, জৈব সার ও বলাইনাশক ব্যবহার করে কৃষির উন্নয়নে পাশাপাশি পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

কৃষক জাহিদুল ইসলাম ও তমিজ উদ্দিন বলেন, এখানে এসে জানতে পারলাম অধিক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে জমির ক্ষতি হয়। এছাড়া এতে পরিবেশ ও আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। সেই সাথে মানুষ এসব কৃষি পণ্য গ্রহণ করলে তাদেরও স্বাস্থ্যের ক্ষতি হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বর বলেন, কৃষির উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার দিকে খেয়াল রাখতে হবে। ফসলের উৎপাদন বাড়তে নির্বিচারে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা যাবে না। টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে।

বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক কৃষক এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিভিন্ন জাতের সবজি বীজ, জৈব বালাইনাশক ও হলুদ ফাঁদ প্রদান করা হয়।

অন্যান্যের মধ্যে ব্র্যাকের কুড়িগ্রাম টেরিটরি সেলস অফিসার মাহাবুব আলম, এসএসও বিজয় হোসাইন ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক শামসুজ্জোহা সুজন উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com