সংবাদ শিরোনাম:
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার পণ্য ধ্বংস তিলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরিফুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক গণসংযোগ ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার
ভূরুঙ্গামারীতে টেকসই কৃষির লক্ষ্যে কৃষক সম্মেলন

ভূরুঙ্গামারীতে টেকসই কৃষির লক্ষ্যে কৃষক সম্মেলন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: মাটি বাঁচাও, কৃষি বাঁচাও, দেশ বাঁচাও-এই স্লোগানকে ধারণ করে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও কৃষকের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের আয়োজনে এই কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়। কৃষক সম্মেলনে কৃষি উন্নয়ন, আধুনিক চাষাবাদ, কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কৃষক সম্মেলন আগত কৃষকরা জানান, এখানে এসে কৃষি বিষয়ে অনেক পরামর্শ পেয়েছি। যা আমাদের খরচ কমাবে কিন্তু উৎপাদন বাড়াতে সাহায্য করবে। জৈব সার ব্যবহার করতে হবে। রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে। বালাইনাশক দেয়ার পর নির্দিষ্ট সময় পার না হওয়া পর্যন্ত ফসল বাজারে বিক্রি করা যাবে না।

কৃষক সম্মেলনে কুড়িগ্রাম-১আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে লুমিনাস গ্রুপের ট্রেইনিং এন্ড ডেভলপমেন্ট ডিরেক্টর মো. সারোয়ার হোসেন, মিরাকেল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর কৃষিবিদ মমিনুল ইসলাম মোমেন, ডিরেক্টর রুহুল-আমিন, আর.এম. রাসেল ও ডেপুটি ডিরেক্টর আল হাদি প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষক সম্মেলনে উপজেলার প্রায় ৫০০জন কৃষক অংশ গ্রহণ করে। কৃষির বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা ১৫ জন কৃষককে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com