সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
ভূরুঙ্গামারীতে ইয়াবা সহ মাদককারবারি গ্রেফতার

ভূরুঙ্গামারীতে ইয়াবা সহ মাদককারবারি গ্রেফতার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা সহ শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। শহিদুল উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের সোনাতলী এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মাদক কারবারি শহিদুলকে গ্রেফতার করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ একাধিকবার অভিযান চালায়। প্রত্যেকবার সে কোনো না কোনো ভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। মাদক কারবারি শহিদুলের বিরুদ্ধে ভূরুঙ্গামারী ইউনিয়নের বিপুল সংখ্যক কিশোরকে মাদকাসক্ত করার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে রংপুর ও দিনাজপুরের বিভিন্ন স্থানে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সরবরাহ করার অভিযোগ রয়েছে। ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এসআই আল-আমিন ও এএসআই আবু সাইদের সমন্বয়ে গঠিত ছদ্মবেশী একটি টিম বুধবার দিবাগত মধ্যরাতে অভিযান চালায়। এসময় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির দশহাজার টাকা সহ মাদক কারবারি শহিদুল ইসলাম ওরফে ট্যাবলেট শহিদুলকে গ্রেফতার করা হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, চারবার চেষ্টার পর মাদকসহ শহিদুলকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আটক মাদক কারবারির সাথে ভারতীয় মাদক কারবারিদের যোগাযোগ রয়েছে। মাদককারবারিরা যত চালাক হোক না কেন পুলিশের হাতে তাদের ধরা পড়তেই হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com