সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বরগুনার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, বৈষম্য, সাম্প্রদায়িকতা ও শোষণের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মে সাম্য, মানবিক মর্যাদা, অসাম্প্রদায়িকতা, প্রেম, স্বাধীনতা ও শোষণমুক্ত সমাজের আকাঙ্ক্ষা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে নজরুলের এই মানবিক ও অসাম্প্রদায়িক দর্শন ছড়িয়ে দেওয়া হলে একটি বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

আমতলী প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. রেজাউল করিম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. টিপু সুলতান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সেলিম মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক।

এ ছাড়া অনুষ্ঠানে আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক হায়াতুজ্জমান মিরাজ মৃধা, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জিহাদ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরে।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মো: আশরাফুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন: নজরুলের সৃষ্টিকর্ম শুধু একটি নির্দিষ্ট সময় বা প্রজন্মের জন্য নয়; তাঁর চিন্তা ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। সমাজে বিভেদ, বৈষম্য ও অসহিষ্ণুতা দূর করে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নজরুলের আদর্শ অনুসরণ করা প্রয়োজন। শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞান অর্জনের পাশাপাশি দেশ, মানুষ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে নজরুলের জীবন ও সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ এবং তা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com