সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
টিসিবি: আলু কেজি বিক্রি ২৫ টাকায়

টিসিবি: আলু কেজি বিক্রি ২৫ টাকায়

আলু সংকটের কোনো সম্ভাবনা নেই।  বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে আলুর কোনো ঘাটতি নেই। প্রচুর আলু আবাদ হয়েছে।

কয়েকদিন ধরেই আলুর বাজারে অস্থিরতা চলছে। হঠাৎ করেই ৩০ টাকা কেজির আলু বেড়ে হয় ৫৫ থেকে ৬০ টাকা। সরকার আলুর দর নির্ধারণ করে দেয়ার পরও এখনো দাম কমেনি পণ্যটির। এ অবস্থায় টিসিবির মাধ্যমে কেজিপ্রতি ২৫ টাকা করে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে কোল্ডস্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একথা জানান।
বৈঠকে টিপু মুনশি বলেন, সরকার নির্ধারিত মূল্যে বাজারে আলু বিক্রি নিশ্চিত করা হবে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সরকারের সংশ্নিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে। দেশে প্রয়োজনীয় আলু মজুদ রয়েছে। আলু সংকটের কোন সম্ভাবনা নেই। কোন অবস্থাতেই অধিক লাভ করার সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, “বাজারে সরকারের নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিত করা হবে। আর এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে।”
বৈঠক সূত্রে জানা যায়, ব্যবসায়ীরা আলুর দাম পর্যালোচনা করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আলুর দাম যাতে ভোক্তাদের নাগালে আসে তার জন্য উদ্যোগ নেওয়ার দাবি উঠে। আলুর দাম সহনশীল পর্যায়ে রাখার জন্য চলতি সপ্তাহের মধ্যে আরেকটি পর্যালোচনা সভা করা হবে।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com