সংবাদ শিরোনাম:
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার পণ্য ধ্বংস তিলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরিফুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক গণসংযোগ ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার
বিজ্ঞাপন গুগলের আয়ের মূল উৎস

বিজ্ঞাপন গুগলের আয়ের মূল উৎস

গুগলের আয়ের মূল উৎস বিজ্ঞাপন, যা ‘এডওয়ার্ডস’ প্রোগ্রামের মাধ্যমে পরিচালিত হয়। গুগলের মূল কাজ হলো ‘বিশ্বের সব তথ্য সন্নিবেশিত করে সবার জন্য সহজলভ্য করে দেওয়া’।

গুগল শুধু সার্চ ইঞ্জিনই নয়, অনলাইন আরও নানা ধরনের সেবা, যেমন: জিমেইল (ই-মেইল সেবা), গুগল ডকস (অফিস সেবা), ইউটিউব (ভিডিও সেবা), গুগল ড্রাইভ (স্টোরেজ সেবা), গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড অ্যাপস সেবা), গুগল ক্যালেন্ডার, গুগল ম্যাপস, গুগল ট্রান্সলেটর, ব্লগার, গুগল প্লাস (সামাজিক নেটওয়ার্কিং সেবা) প্রভৃতি ছাড়া আরও অনেক সেবা প্রদান করে থাকে। গুগলের পণ্য ইন্টারনেট ছাড়াও ডেস্কটপেও ব্যবহার হয়। যেমন: গুগল ক্রোম (ওয়েব ব্রাউজার), পিকাসা (ছবি সংগঠিত এবং সম্পাদন করার সফটওয়্যার) এবং গুগল হ্যাংআউট (ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন) প্রভৃতি। গুগল মোবাইল অপারেটিং সিস্টেমের জন্য অ্যান্ড্রয়েড এবং গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের জন্য ব্রাউজার অপারেটিং সিস্টেম, যা শুধু বিশেষ ল্যাপটপ ক্রোমবুকে পাওয়া যায়। গুগলের ইলেকট্রনিকস পণ্যের মধ্যে রয়েছে গুগল গ্লাস, গুগল পিক্সেল ২ (মোবাইল ফোন), গুগল পিক্সেল বুক, গুগল হোম (স্পিকার), গুগল ওয়াই-ফাই প্রভৃতি।

বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহার করে, কিন্তু গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৯১ দশমিক ৬৩ শতাংশ (২০১৮, ফেব্রুয়ারি ) মানুষ গুগল ব্যবহার করে থাকে । গুগলের মূল আয়ের উৎস হলো বিজ্ঞাপন, যা থেকে গুগলের প্রায় ৯৯ শতাংশ আয় আসে। গুগল জানায়, ২০১৭ অর্থবছরে ৩১ দশমিক ৯১ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে তারা।

সূ্ত্রঃ প্রথম আলো

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com