সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
প্রস্তাব নাকচ করায় মালভীর উপর ছুরিকাঘাত

প্রস্তাব নাকচ করায় মালভীর উপর ছুরিকাঘাত

সোমবার রাতে ভরসোভা এলাকার একটি ক্যাফে থেকে বের হচ্ছিলেন মালভি মালহোত্রা। ওই সময় একটি বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ায় অভিনেত্রীর সামনে। গাড়ি থেকে নেমে আসা ব্যক্তির সঙ্গে কথা বলতে না চাইলে অভিনেত্রীর উপর ছুরি নিয়ে হামলে  করেন যোগেশকুমার মহীপাল সিং নামে এক ব্যক্তি।  এরপরই তাকে পরপর আঘাত করা হয়। এ ঘটনায় ক্ষতবিক্ষত হয় অভিনেত্রীর শরীর।

জি নিউজ জানায়, মালভি মালহোত্রার সঙ্গে যোগেশকুমার মহীপাল সিংয়ের পরিচয় হয় বছরখানেক আগে। তারপর থেকে দু’জনে কথা বলতে শুরু করেন। পরিচয়ের পর মালভিকে বিয়ের প্রস্তাব দেন যোগেশকুমার। যা ফিরিয়ে দেন অভিনেত্রী। এরপর থেকেই দুজনের মধ্যে তিক্ততা বাড়তে শুরু করে। অভিনেত্রীর দাবি, মহীপাল সিংয়ের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠলেও তিনি কিছুতেই ওই ব্যক্তিকে বিয়ে করতে রাজি হননি।

ওইদিন রাতে ক্যাফে থেকে বের হতেই মালভির সামনে একটি বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ায়। প্রকাশ্য রাস্তায় মালভিকে বিয়ের প্রস্তাব দিলে মহীপালের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন অভিনেত্রী। এরপরই মালভির উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন ওই ব্যক্তি। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি।

ওই ঘটনার পরপরই মালভিকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই যোগেশকুমার মহীপাল সিং নামে ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com