সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে ফারিয়ার ত্রি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি নুরুল, সম্পাদক আশিকুর ভূরুঙ্গামারীতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সিডের কর্মশালা ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯৫টি দোকান পুরে প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা, ২টি ড্রেজার জব্দ বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদলে চীন যাচ্ছেন জাবি ছাত্রদলের বৈশাখী টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ ববিতে শিবিরের ভ্রাতৃত্বের দস্তরখান, ছাত্রদলের সম্প্রীতির নৈশভোজের আয়োজন : নারী এবং অমুসলিমদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে অসহায় মানুষের পাশে ৫৯ বিজিবি: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
ভূরুঙ্গামারীতে ফারিয়ার ত্রি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি নুরুল, সম্পাদক আশিকুর

ভূরুঙ্গামারীতে ফারিয়ার ত্রি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি নুরুল, সম্পাদক আশিকুর

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ এ্যাসোসিয়েশন (ফারিয়া) ভূরুঙ্গামারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। ত্রি-বার্ষিক কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বিকালে ভূরুঙ্গামারী মহিলা কলেজে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ফারিয়া ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি পদে নুরুল হক ও সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে শাহ্ আলম, ক্যাশিয়ার পদে রবিউল আউয়াল ও প্রচার সম্পাদক পদে বাপ্পি হোসাইন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে তিন জন, সাংগঠনিক সম্পাদক পদে দুই জন, ক্যাশিয়ার পদে দুই জন ও প্রচার সম্পাদক পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি নুরুল হক ও সাধারন সম্পাদক আশিকুর রহমান বলেন, নবনির্বাচিত কমিটি ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভসদের ন্যায্য দাবি আদায়ে কাজ করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com