সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯৫টি দোকান পুরে প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা, ২টি ড্রেজার জব্দ বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদলে চীন যাচ্ছেন জাবি ছাত্রদলের বৈশাখী টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ ববিতে শিবিরের ভ্রাতৃত্বের দস্তরখান, ছাত্রদলের সম্প্রীতির নৈশভোজের আয়োজন : নারী এবং অমুসলিমদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে অসহায় মানুষের পাশে ৫৯ বিজিবি: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভাযয় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত
ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯৫টি দোকান পুরে প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯৫টি দোকান পুরে প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি

ভূরুঙ্গমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদরে অবস্থিত একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯৫ টি দোকান পুরে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
জানাগেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টায় ভূরুঙ্গামারী বাজারে অবস্থিত ক্ষুদ্রকাপড় ব্যবসায়িদের একটি দোকানে থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে গোটা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। দেড় ঘন্টার মধ্যে মাকের্টের ৮০ টি কাপড়ের দোকান এবং পার্শ্ববর্তী জাকের পার্টির অফিসসহ ১৫টি ফল, জুতা, কসমেটিকস ও বইয়ের দোকান পুরে ভস্মিভুত হয়ে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষুদ্র কাপড় ব্যবসায়ি সমিতির সভাপতি টুটুল মিয়া জানান, এখানে যারা ব্যবসায়ি তারা প্রায় সকলেই ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছে। এখন এরা নিঃস্ব হয়ে গেলো। তিনি পুনর্বাসনের জন্য সহায়তার দাবী জানান। নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনা স্থলে পৌছি এবং প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ সাথে সাথে ঘটনা স্থল পরিদর্শন করেন । তিনি জানান, ৯৫টি দোকান পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বসানের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকেল ৩ টায় ক্ষতিগ্রস্তদোকান মালিকদের সাথে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com