সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মর্জিনা গ্রেফতার ভূরুঙ্গামারীতে গাঁজা চাষ,পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক ১ ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ ভূরুঙ্গমারীতে সুপারি বাগানে গাঁজা চাষ, অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পঞ্চগড়ের দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ২০২৬ পালিত নেদারল্যান্ডসে ‘ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে খুবি দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নির্মাণ কাজের ধীরগতি কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত
প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ

প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ

দিনের চিত্র ডেস্কঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। তবে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টি ঘরমুখো মানুষদের যাত্রাপথকে করে তুলেছে চরম ভোগান্তিময়। ছাতা কিংবা উপযুক্ত প্রস্তুতি ছাড়াই হঠাৎ বৃষ্টিতে স্টেশনে স্টেশনে নাজেহাল হতে দেখা গেছে অনেককে। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, বহু মানুষকে খোলা পিকআপ ও ট্রাকে করে সম্পূর্ণ ভিজে ভিজেই ঢাকা ছাড়তে দেখা গেছে।

ভোগান্তির শুরুটা হয়েছিল মূলত গত মঙ্গলবার দুপুরের পর থেকে। গাজীপুরের প্রায় দেড় হাজার তৈরি পোশাক কারখানাসহ ঢাকার আশপাশের প্রায় আড়াই হাজার শিল্পপ্রতিষ্ঠানে একযোগে ঈদের ছুটি ঘোষণা করা হয়। এর ফলে লাখ লাখ শ্রমিক ও সাধারণ মানুষ একসঙ্গে বাস টার্মিনাল ও স্টেশনগুলোতে ভিড় করতে শুরু করেন। 

অতিরিক্ত মানুষের চাপে মহাসড়কে যানবাহনের সংখ্যাও বহুগুণ বেড়ে যায়। ফলস্বরূপ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে চন্দ্রা হয়ে কালিয়াকৈর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শুধু ঢাকা থেকে রওনা হয়ে চন্দ্রা ত্রিমোড় পার হতেই যাত্রীদের ৬ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, যা বৃষ্টির কারণে আরও কয়েক গুণ কষ্টদায়ক হয়ে ওঠে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানী ও এর আশপাশের এলাকায় প্রায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বুধবার (২৭ মে) সকালে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 

একই সঙ্গে যেকোনো সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ সকাল ৬টায় ঢাকার পারদ ছুঁয়েছিল ২৩ ডিগ্রি সেলসিয়াসে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ, যার ফলে ভ্যাপসা গরমের অনুভূতিও ছিল কিছুটা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যেখানে গত মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

আজ বুধবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে। আবহাওয়ার এমন বৈরী আচরণের মধ্যেও ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও ট্রেইলারের ওপর চড়ে মানুষকে নাড়ির টানে বাড়ি ফিরতে দেখা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com