সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
ভূরুঙ্গামারীতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সিডের কর্মশালা

ভূরুঙ্গামারীতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সিডের কর্মশালা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগ তিলাই ইউনিয়ন পরিষদে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় জৈব সার ও বলাইনাশক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন ব্র্যাকের রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (সেলস) মো. রশীদুল ইসলাম। আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের ফসল চাষের ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সরকারের সহযোগী হিসেবে কাজ করছে। কৃষির উন্নয়নে ব্র্যাক উন্নত জাতের বীজ বাজারজাতকরণ করে। রাসায়নিক সার ও কীটনাশকের অধিক ব্যবহার কৃষকদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়। অপরদিকে অধিকমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করে চাষ করা কৃষি পণ্য মানব দেহের জন্য ক্ষতিকর।

কৃষক শহিদুল ইসলাম ও সাইদুর রহমান বলেন, অধিক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে জমির ক্ষতি হয়। পরিবেশ নষ্ট হয়। কৃষকের শ্বাসকষ্ট ও ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। বেশিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক দিয়ে ফসল চাষ করা হলে তা মানুষের শরীরের ক্ষতি করে।

তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল কর্মশালায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ব্র্যাক সিডের টেরিটরি সেলস অফিসার মাহাবুব আলম, অ্যাসোসিয়েট সেলস অফিসার বিজয় হোসাইন, বীজ ব্যবসায়ী কাওছার আলী ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সম্পাদক শামসুজ্জোহা সুজন উপস্থিত ছিলেন।

পরে কর্মশালায় উপস্থিত কৃষকদের ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিনামূল্যে উন্নত জাতের সবজি বীজ ও জৈব বালাইনাশক উপকরণ প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com