সংবাদ শিরোনাম:
দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা, ২টি ড্রেজার জব্দ বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদলে চীন যাচ্ছেন জাবি ছাত্রদলের বৈশাখী টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ ববিতে শিবিরের ভ্রাতৃত্বের দস্তরখান, ছাত্রদলের সম্প্রীতির নৈশভোজের আয়োজন : নারী এবং অমুসলিমদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে অসহায় মানুষের পাশে ৫৯ বিজিবি: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভাযয় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত ববিতে শিক্ষার্থীদের তোপের মুখে বন্ধ হলো নিম্নমানের পাথর দিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ
ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা, ২টি ড্রেজার জব্দ

ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা, ২টি ড্রেজার জব্দ

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আমির হোসেন নামের এক ব‍্যক্তিকে
৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই ব‍্যক্তি উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের
ত্রিমোহনী ঈদগাহ মাঠ এলাকার বাসিন্দা। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব‍্যবহ্নত ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে একটি চক্র দুধকমার নদ ও এর আশ পাশের নীচু জমি থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছিলো। বুধবার ( ২৭ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ ও সহকারি কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ত্রিমোহনীতে মোবাইল কোর্ট পরিচালনা করে আমির হোসেন নামের এক ব‍্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে দুটি ড্রেজার মেশিন জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় ওসি আজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিনসহ থানা পুলিশের সদস‍্যা উপস্থিত ছিলেন।
এসময় একই ইউনিয়নের ইসলামপুর গ্রামে অবৈধভাবে বালু তুলে স্তুপ করে রাখা প্রায় ২ হাজার সিএফটি বালু প্রকাশ‍্য নিলামে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক জানালেন, অবৈধভাবে বালু তুলে স্তুপ করে রাখা প্রায় ২ হাজার সিএফটি বালু প্রকাশ‍্য নিলামে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। আজ ব‍্যাংক বন্ধ থাকায় ঈদের পর প্রথম কার্যদিবসে সরকারি কোষাগাড়ে সেই টাকা জমা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনা জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অভিযুক্ত ব‍্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব‍্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com