সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মর্জিনা গ্রেফতার ভূরুঙ্গামারীতে গাঁজা চাষ,পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক ১ ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ ভূরুঙ্গমারীতে সুপারি বাগানে গাঁজা চাষ, অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পঞ্চগড়ের দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ২০২৬ পালিত নেদারল্যান্ডসে ‘ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে খুবি দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নির্মাণ কাজের ধীরগতি কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে অসহায় মানুষের পাশে ৫৯ বিজিবি: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে অসহায় মানুষের পাশে ৫৯ বিজিবি: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য দিনব্যাপী এ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)।

রবিবার (২৪ মে) সকাল থেকে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পেইনে পাঁচ শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় এনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি মানবিক কর্মকাণ্ডেও সবসময় ভূমিকা রেখে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় দাইপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা, কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিজিবির বিভিন্ন ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ৬৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com