সংবাদ শিরোনাম:
দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা, ২টি ড্রেজার জব্দ বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদলে চীন যাচ্ছেন জাবি ছাত্রদলের বৈশাখী টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ ববিতে শিবিরের ভ্রাতৃত্বের দস্তরখান, ছাত্রদলের সম্প্রীতির নৈশভোজের আয়োজন : নারী এবং অমুসলিমদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে অসহায় মানুষের পাশে ৫৯ বিজিবি: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভাযয় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত ববিতে শিক্ষার্থীদের তোপের মুখে বন্ধ হলো নিম্নমানের পাথর দিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ
ঈদ উপলক্ষে সোনাহাট স্থলবন্দর আট দিন বন্ধ

ঈদ উপলক্ষে সোনাহাট স্থলবন্দর আট দিন বন্ধ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে। সোনাহাট স্থল শুল্ক স্টেশন সিএন্ডএফ (কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং) এজেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত পত্রে বন্ধের বিষয়টি জানা গেছে।

পত্রে বলা হয়েছে, এসোসিয়েশনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদ উল আযহা উপলক্ষে আগামী ২৫ মে সোমবার থেকে ১ জুন সোমবার পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানি সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২ জুন মঙ্গলবার থেকে স্থলবন্দরের সকল কার্যক্রম আগের মতো সচল হবে।

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক ট্রাফিক আমিনুল হক বলেন, সরকারি ছুটি অনুযায়ী স্থলবন্দরের দাপ্তরিক কার্যক্রম ১জুন শুরু হবে। তবে আমদানি ও রপ্তানি কার্যক্রম ২ জুন থেকে শুরু হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com