সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মর্জিনা গ্রেফতার ভূরুঙ্গামারীতে গাঁজা চাষ,পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক ১ ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ ভূরুঙ্গমারীতে সুপারি বাগানে গাঁজা চাষ, অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পঞ্চগড়ের দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ২০২৬ পালিত নেদারল্যান্ডসে ‘ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে খুবি দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নির্মাণ কাজের ধীরগতি কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত
দেবীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি: ২ ব্যবসায়ীকে জরিমানা

দেবীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি: ২ ব্যবসায়ীকে জরিমানা

মোমিন সরকার, দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন বাজার ও নতুনহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।
অভিযানে প্রতি লিটার পেট্রোল ও অকটেন বেশি দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩ হাজার এবং ডিজেল বেশি দামে বিক্রির দায়ে আরেকজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অতিরিক্ত নেওয়া টাকা ক্রেতাদের ফেরত দেওয়া হয়।
অভিযানের সময় একটি মিনি পেট্রোল পাম্পের মালিক দোকান বন্ধ করে পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালত জানায়, অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, তেল সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com