সংবাদ শিরোনাম:
সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক-২ ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিথ্যা পরিচয়ে ক্যাম্পাসে অবৈধ অটোরিকশা প্রবেশ, জাবি শিক্ষার্থীসহ তিনজন আহত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবীতে আমতলীতে গণ অনশণ ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন ভূরুঙ্গামারীর শালজোড়ে সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ দেবীগঞ্জ-ডোমারে চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি জবিতে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন
দেবীগঞ্জে মাদকবিরোধী প্রতিবাদকে ঘিরে সংঘর্ষ, নারীর নাক বিচ্ছিন্ন

দেবীগঞ্জে মাদকবিরোধী প্রতিবাদকে ঘিরে সংঘর্ষ, নারীর নাক বিচ্ছিন্ন

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরের ৪নং ওয়ার্ডের সবুজ পাড়া দারারপাড় এলাকায় মাদকবিরোধী প্রতিবাদকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীর নাক বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আরও একজন আহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা মোঃ কুদ্দুছ ও তার ছেলে দুলালের সঙ্গে প্রতিবেশী জাহিদুল ইসলাম কালু (৩২)-এর মধ্যে গত তিন দিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, এলাকায় মাদক বিস্তার নিয়ে প্রতিবাদ করাকে কেন্দ্র করেই এ উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার সময় কালুর স্ত্রী তাছলিমা আক্তার (২৫) এবং তার বড় ভাই মোঃ আক্তার হাফেজের স্ত্রী রাশেদা বেগম (৪৫) কুদ্দুছের বাড়ির সামনে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে রাশেদা বেগম গুরুতর আহত হন এবং তার নাক বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তাছলিমা আক্তারও হাতে আঘাত পান।

আহতদের প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাশেদা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এবং কীভাবে নাক বিচ্ছিন্ন হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

কুদ্দুছ ও তার ছেলে দুলালের দাবি, কালু এলাকায় মাদকের সঙ্গে জড়িত এবং স্থানীয় তরুণদের এতে সম্পৃক্ত করছেন। তারা এর প্রতিবাদ করায় কালুর পরিবারের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। তবে তারা কাউকে আঘাত করেননি বলে দাবি করেন।

অন্যদিকে কালু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। বরং পূর্বপরিকল্পিতভাবে কুদ্দুছ ও তার ছেলে তার পরিবারের ওপর হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এলাকাবাসীর অভিযোগ, সবুজ পাড়া দারারপাড় এলাকায় বাইরের বিভিন্ন স্থান থেকে মাদকসেবীরা এসে জড়ো হয়, যা এলাকার পরিবেশ নষ্ট করছে। মাদকের বিরুদ্ধে কথা বললেই প্রতিবাদকারীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com