সংবাদ শিরোনাম:
তিলই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: আরিফুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক গণসংযোগ ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
তিলই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: আরিফুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক গণসংযোগ

তিলই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: আরিফুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক গণসংযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন ৩ নং তিলই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ সমাজসেবক মো: আরিফুল ইসলাম (এম.বি.এ মাস্টার্স) নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। তার এই প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিলই ইউনিয়নজুড়ে সাধারণ মানুষ এবং তরুণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

মো: আরিফুল ইসলাম একজন উচ্চশিক্ষিত তরুণ রাজনৈতিক কর্মী। তিনি ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ভূরুঙ্গামারী উপজেলা শাখার অন্যতম সদস্য এবং ‘ভূরুঙ্গামারী উপজেলা যুব প্লাটফর্ম’-এর সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ‘জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)’ ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে যুক্ত রয়েছেন। এলাকায় একজন সমাজসেবক হিসেবেও তার সুপরিচিতি রয়েছে।
“বৈষম্য নয় সমঅধিকার চাই, সবার জন্য সমান সেবা চাই, ধনী-গরীব ভেদাভেদ নয়, ন্যায্য অধিকার সবারই হোক” -এই মূলনীতিকে সামনে রেখে তিনি তার নির্বাচনী প্রচারণার মূল লক্ষ্যগুলো তুলে ধরেছেন। তিলাই ইউনিয়নকে একটি আদর্শ ও নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি মূলত ৫টি প্রধান অঙ্গীকার ব্যক্ত করেছেন:
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং কিশোরদের সঠিক পথে পরিচালনা। নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।অন্যায়ের বিরুদ্ধে নীরব না থেকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া। তিলাই ইউনিয়নে স্থায়ী শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা।
দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ইউনিয়নের উন্নয়ন সাধন।

নির্বাচনী প্রচারণায় মো: আরিফুল ইসলাম বলেন, তিলাই ইউনিয়নের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং এলাকার সামগ্রিক উন্নয়ন করাই তার মূল লক্ষ্য। তিনি আসন্ন নির্বাচনে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন। স্থানীয় বাসিন্দাদের একাংশ মনে করছেন, একজন উচ্চশিক্ষিত ও তরুণ নেতৃত্ব নির্বাচিত হলে ৩ নং তিলাই ইউনিয়ন পরিষদ একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com