মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব মোছাঃ লাইলী বেগমকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চান জেলার সর্বস্তরের মানুষ। দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
মোছাঃ লাইলী বেগম পঞ্চগড় জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বোদা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ছিলেন।
জনপ্রতিনিধি হিসেবে তিনি বোদা উপজেলা পরিষদের তিনবার নির্বাচিত সফল মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বোদা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্যা হিসেবেও কাজ করেছেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার ধারাবাহিকতার কারণে পঞ্চগড় জেলার অনেকেই মনে করেন, সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে মোছা: লাইলী বেগম একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হতে পারেন।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করার অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা তাকে এ আসনের জন্য শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply