সংবাদ শিরোনাম:
সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক-২ ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিথ্যা পরিচয়ে ক্যাম্পাসে অবৈধ অটোরিকশা প্রবেশ, জাবি শিক্ষার্থীসহ তিনজন আহত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবীতে আমতলীতে গণ অনশণ ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন ভূরুঙ্গামারীর শালজোড়ে সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ দেবীগঞ্জ-ডোমারে চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি জবিতে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে তিনি উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে এসে হাসপাতালের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সেবার মান ও রোগীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবার মান সম্পর্কে জানতে চান। রোগীদের কাছ থেকে সেবার বিভিন্ন দিক সম্পর্কে মতামত গ্রহণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু নোমানসহ অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি চিকিৎসা সেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com