সংবাদ শিরোনাম:
সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক-২ ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিথ্যা পরিচয়ে ক্যাম্পাসে অবৈধ অটোরিকশা প্রবেশ, জাবি শিক্ষার্থীসহ তিনজন আহত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবীতে আমতলীতে গণ অনশণ ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন ভূরুঙ্গামারীর শালজোড়ে সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ দেবীগঞ্জ-ডোমারে চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি জবিতে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন
পঞ্চগড়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ও শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান

পঞ্চগড়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ও শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) সকালে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা এবং পরে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। কল্যাণ সভায় তিনি জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস ও দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ফেব্রুয়ারি ২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের নির্বাচন করে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ফেব্রুয়ারি ২০২৬ মাসে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয় পঞ্চগড় সদর থানা। এ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম সম্মাননা লাভ করেন।
শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন পঞ্চগড় সদর থানার এসআই (নিরস্ত্র) সুমন মন্ডল।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন পঞ্চগড় সদর থানার এএসআই (নিরস্ত্র) মোঃ শরিফুল ইসলাম।
এছাড়া শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন দেবীগঞ্জ থানার এএসআই (নিরস্ত্র) মোঃ এরশাদুল হক।
বিশেষ পুরস্কার লাভ করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পঞ্চগড়ের এসআই মোঃ নাহিদ হাসান।
কল্যাণ সভা শেষে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে ২০২৬ সালের মার্চ মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ফেব্রুয়ারি মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ডিএসবি ও কোর্ট কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, সহকারী পুলিশ সুপার (প্রবি) মোঃ জোবায়ের ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ আসাদুজ্জামান আসাদ, আরআই পুলিশ লাইন্স মোঃ মিজানুর রহমান চৌধুরী, ডিআইও-১ গোয়েন্দা শাখা, কোর্ট ইন্সপেক্টর, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com