সংবাদ শিরোনাম:
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার পণ্য ধ্বংস তিলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরিফুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক গণসংযোগ ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার
ভূরুঙ্গামারীতে ৫৩ কেজি গাঁজা আটক

ভূরুঙ্গামারীতে ৫৩ কেজি গাঁজা আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৩ কেজি গাঁজা আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। বুধবার সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের মাস্টারপাড়া নামক এলাকা থেকে এসব গাঁজা আটক করা হয়। বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে গাঁজা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২বিজিবি) আওতাধীন ভূরুঙ্গামারীর ধলডাঙ্গা বিওপির টহলদল মাস্টার পাড়া নামক এলাকা থেকে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দকৃত গাঁজার সিজার মূল্য প্রায় ১লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। তবে বিপুল পরিমাণ গাঁজা পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি কাউকে আটক করতে পারেনি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। কুড়িগ্রামের সকল বিওপিতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বহুগুনে জোরদার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com