সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
রাণীশংকৈলে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

রাণীশংকৈলে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলায় পৃথক ঘটনায় দুজন মারা গেছেন। তাঁদের একজন সড়ক দুর্ঘটনায় এবং অন্যজন কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়াল ধসে মারা যান। তাঁরা হলেন আনন্দ কুমার সাহা (৪৫) ও রেজোয়ান হোসেন (১৪)
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার
(১৩ মার্চ) সকালে রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা সড়কের নলদিঘী এলাকায় মোটরসাইকেল যোগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় এসময় গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হন আনন্দ কুমার সাহা। গুরুতর অবস্থায় তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনন্দ কুমার সাহা রাণীশংকৈল পৌর শহরের বন্দর হাট খোলা এলাকার কাপড় ব্যবসায়ী অজিত কুমার সাহার ছেলে।
এ ছাড়া বৃহস্পতিবার দিবাগতরাতে রাণীশংকৈল উপজেলায় আকষ্মিকভাবে কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে করনাইট কুমারগঞ্জ এলাকায় ঘরের দেয়াল ধসে রেজোয়ান হোসেন গুরুতর আহত হয়ে ঘটনা স্থলে মারা যান। রেজোয়ান হোসেন ওই এলাকার তাহেরুল ইসলামের একমাত্র ছেলে এবং নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র।
এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ওই রাতের কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com