সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেবীগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেবীগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধ এবং পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

তবে কর্মসূচি বাস্তবায়নের সময় পরিচ্ছন্নতা কর্মীর ঘাটতির বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা কর্মীর সংকট রয়েছে। ফলে অনেক সময় বাইরে থেকে অতিরিক্ত কর্মী এনে টাকা দিয়ে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ করাতে হয়।
স্থানীয়দের মতে, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা জরুরি। এ জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় জনবল বাড়ানো হলে কার্যক্রম আরও কার্যকর হবে।
সচেতনতা কর্মসূচিতে উপস্থিত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগই যথেষ্ট নয়। সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com