সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
ভূরুঙ্গামারীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘দ্যা রেড জুলাই’ ও ‘জাতীয় ছাত্র শক্তি’ নামের দু’টি সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লার দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়।

সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক ‘দ্যা রেড জুলাই’-এর আহ্বায়ক ও জাতীয় ছাত্র শক্তি ভূরুঙ্গামারী উপজেলা শাখার সদস্য সচিব হাসান মাহমুদ জয় ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন।

হাসান মাহমুদ জয় বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে উপজেলা প্রশাসন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তাদের হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়েছে। আগামীতেও এমন মানবিক কার্যক্রম পরিচালিত হবে।

এসময় অন্যান্যের মধ্যে মোঃ আহসান হাবীব লিংকন, নাসির উদ্দীন ও মারুফ হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com