সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
বোদা হাইওয়ে সড়কে ট্রাক–ট্রলি সংঘর্ষ, আহত ১

বোদা হাইওয়ে সড়কে ট্রাক–ট্রলি সংঘর্ষ, আহত ১

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় হাইওয়ে সড়কে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
রোববার (১৫ মার্চ) ভোর প্রায় ৫টা ৪৫ মিনিটে বোদা উপজেলার সর্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বোদা ফায়ার স্টেশনের একটি ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সর্দারপাড়া এলাকায় একটি ট্রাক ও একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের হেলপার আরফান আলী (৪৫) গুরুতর আহত হন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার চুল্লী এলাকায়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য হাইওয়ে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়ক পরিষ্কার করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
উদ্ধার অভিযানটি পরিচালনা করেন বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. রায়হান ইসলাম। তার নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে হাইওয়ে সড়কে যানবাহনের গতি বেশি থাকায় মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। তারা চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com